Raja Rammohun RoyLord William Bentinck

পরের নাম লিখিত কলিকাতা নগরস্থায়ী এবং তন্নিকটস্থ গ্রামনিবাসিরা শ্রীল শ্রীযুতের মহোপকারে…

Fort William, CalcuttaPrinted pp. 461–466

III

CONGRATULATORY ADDRESS PRESENTED TO LORD
WILLIAM BENTINCK BY RAMMOHUN AND HIS
FRIENDS ON THE ABOLITION OF SUTTEE.

A. Bengali Address.

মহামহিম শ্রীল শ্রীযুত লার্ড উলিএম কেবেণ্ডিশ বেন্টিঙ্ক গবরনর
জনরেল বাহাদুর ইন কৌনসল মহামহিমেষু

পরের নাম লিখিত কলিকাতা নগরস্থায়ী এবং তন্নিকটস্থ গ্রামনিবাসিরা শ্রীল শ্রীযুতের মহোপকারে প্রফুল্ল অন্তঃকরণ সহিত এবং প্রচুর সম্ভ্রম পূর্ব্বক প্রার্থনা করিতেছে যে শ্রীল শ্রীযুতের অনুমতিক্রমে সমীপস্থ হইয়া হিন্দুপ্রজাদের স্ত্রীপরম্পরার জীবন রক্ষার জন্য মহামহিম ইদানীন্তন যে উপাদেয় নিয়ম করিয়াছেন এবং স্বেচ্ছাপূর্ব্বক স্ত্রীবধকলঙ্ক আর আত্মঘাতের অতিশয় উৎসাহকারী রূপ দুর্নাম হইতে চিরকালের জন্য এ শরণাগত প্রজাদিগ্‌গে মোচন করিতে যে করুণাযুক্ত হইয়া সুসিদ্ধ যত্ন করিয়াছেন সেই পরোপকারের পুনঃ ২ স্বীকার করিতে অনুমতি প্রাপ্ত হয়। হিন্দুপ্রধানেরা আপন ২ স্ত্রীপরম্পরার প্রতি অতিশয় সন্দিগ্ধচিত্ত হইয়া পরস্পর নির্ব্বাহের সাধারণ সেতুকে উল্লঙ্ঘন এবং অবলা জাতির রক্ষণাবেক্ষণ যে পুরুষের নিয়ত ধর্ম্ম তাহাকে অবজ্ঞা করিয়া বিধবারা উত্তরকালে কোনক্রমে অন্যাসক্ত না হইতে পান তন্নিমিত্ত আপনাদের অবাধিত ক্ষমতার উপর নির্ভরপূর্ব্বক ধর্ম্মছলে সজীব বিধবারা যে স্বামির মরণের পরেই শোকের ও নৈরাশ্যের প্রথম উন্মুখে আপন ২ শরীর দগ্ধ করেন এই রীতি চলিত করিলেন। ওই স্ত্রী পরম্পরা দাহের রীতি স্বার্থপর এবং পরানুগামী ইতর লোকেরও অত্যন্ত মনোনীত হইবাতে তাহারাও তদনুরূপ ব্যবহারে ঝটিত প্রবর্ত্ত হইয়া আপনাদের অত্যন্ত মান্য শাস্ত্র উপনিষৎ ও ভগবদ্গীতাকে অবহেলন করিয়া এবং ভগবান মনু যিনি প্রথম ও সর্ব্বশ্রেষ্ঠ ধর্ম্মবক্তা হন তাঁহার যে আজ্ঞা অর্থাৎ ক্ষমা অবলম্বন তপোরূপ ধর্ম্মযাজন আর আপনাকে কায়িক সুখ হইতে রহিত করণ ইত্যাদি ধর্ম্ম আমরণান্ত বিধবা করিতে থাকিবেন, ৫ অধ্যায়ে ১৫৮ শ্লোক, তাহাকেও তুচ্ছ করিলেন। বাস্তবিক ইঁহারা স্ত্রী পরম্পরার প্রতি আপন ২ সন্দিগ্ধান্তঃকরণের সান্ত্বনার নিমিত্ত এইরূপ ব্যবহারে উদ্যত হইলেন কিন্তু লোকেতে এমত গর্হিত কর্ম্ম হইতে আপনাদিগ্গে নির্দোষ কহিবার মিথ্যা বাসনায় সাক্ষাত্ দুর্ব্বল শাস্ত্রের কতিপয় বচন যাহাতে স্বেচ্ছাপূর্ব্বক বিধবাকে স্বামির জ্বলচ্চিতারোহণ করিবার অনুমতি দিয়াছেন তাহা পাঠ করিতেন যেন তাঁহারা এরূপ স্ত্রীদাহ শাস্ত্রের আজ্ঞানুসারে করিতেছিলেন কিন্তু স্ত্রীলোকের প্রতি সন্দেহে মুগ্ধ হইয়া করেন নাই। বস্তুত ইহা অতিশয় সৌভাগ্য যে শ্রীল শ্রীযুত ইংলণ্ডীয় এতদ্দেশাধিপতিরা যাঁহাদের আশ্রয়ে ঈশ্বর প্রসাদাত্ এদেশীয় স্ত্রীপুরুষ তাবত্ প্রজাদের জীবন সমর্পিত হইয়াছে তাঁহারা বিশেষ অনুসন্ধান দ্বারা নিশ্চয় রূপ জানিলেন যে ওই সকল দুর্ব্বল শাস্ত্রের বচন যাহাতে বিধবাদিগ্গে ইচ্ছাপূর্ব্বক জ্বলচ্চিতারোহণের অনুমতি আছে তাহাকে কার্য্যের দ্বারা অমান্য করিতেছিলেন এবং ওই সকল বচনের শব্দের ও তাত্পর্য্যের সম্পূর্ণ মতে অন্যথা করিয়া পতিবিহীনাদের আত্ম অন্তরঙ্গেরা ওই বিহ্বলাদের দাহকালীন তাহাদিগ্গে প্রায় বন্ধন করিতেন এবং তাঁহারা চিতা হইতে পলাইতে না পারেন এ নিমিত্ত তাছ্যেগ্যে (sic) রাশীকৃত তৃণ কাষ্ঠাদি দ্বারা তাহাদের গাত্র আচ্ছন্ন করিতেন মনুষ্যস্বভাবের ও করুণার সর্ব্বথা বিরুদ্ধ এই ব্যাপার ভূরি স্থানে পুলিসের সংক্রান্ত আমলা যাহারা প্রাণীর রক্ষার ও লোকের শান্তি ও স্বচ্ছন্দতার নিমিত্তে ব্যর্থ নিযুক্ত হইয়াছেন তাহাদের অস্পষ্ট অনুমতিক্রমে সম্পন্ন হইতেছিল।

[p. 462]

অনেক স্থলে যেখানে সক্ষম মেজেষ্ট্রেট সাহেবের আশঙ্কায় পুলিসের এতদ্দেশীয় আমলা আপন ২ ইচ্ছারূপ আচরণে নিবারিত ছিল কেহ ২ বিধবা কিঞ্চিত্ দগ্ধ হইয়া চিতা হইতে পলায়নপূর্ব্বক প্রাণ রক্ষা করিয়াছেন কেহ ২ বা ভয়ঙ্কর ব্যাপার দেখিয়া চিতার নিকট হইতে নিবর্ত্ত হইলেন যাহার দ্বারা তাঁহাদের প্রবর্ত্তকদের মরণতুল্য নৈরাশ্য জন্মিলঃ কোন ২ স্থানে বিধবাদিগ্গে এরূপ মরণ উচিত্ নহে ইহা বিশেষ মতে বোধগম্য করাতে এবং তাঁহাদের রক্ষার এবং যাবজ্জীবন প্রতিপালনের অঙ্গীকার করিবাতে তাঁহারা আপনাদের জ্ঞাতি ও আত্মীয় কর্তৃক ভর্ত্সনরাশিকে আপনাদের উপর স্বীকার করিয়াও সহমরণ হইতে নিবর্ত্ত হইয়াছেন। তাবত্ সহমরণ ঘটিত ব্যাপারে যাহা স্বয়ং অতি দারুণ ও কুৎসিত এবং ইংলণ্ডীয় অধিকারের নীতির অতি বিরুদ্ধ তাহার প্রণিধানপূর্ব্বক শ্রীল শ্রীযুত কৌনসলে বিচার ও করুণা উভয়ই প্রদর্শিত নীতির বিশেষানুষ্ঠানে উদ্ব্যুক্ত হইয়া ইংলণ্ডীয় নামের মহিমা সূচনার্থ আবশ্যক কর্ত্তব্যবোধ এই ২ নিয়মকে নির্দ্ধারিত করিলেন যে শ্রীল শ্রীযুতের হিন্দুপ্রজাদের স্ত্রীলোকের প্রাণরক্ষা অধিক যত্নপূর্ব্বক করিতে হইবেক এবং স্ত্রীলোকের প্রতি নিষ্ঠুর ব্যবহার অতিশয় পাতক পুনর্ব্বার আর হইতে না পায়, এবং হিন্দুদের অতি প্রাচীন পরম পবিত্র ধর্ম্মকে তাঁহারা নিজে যেন তুচ্ছ না করেন। সাম্প্রতিক এ অধীনদের জ্ঞাতসার হইল ওই আজ্ঞানুসারে মেজেষ্ট্রেট সাহেবদের প্রতি বিশেষরূপে লিপি প্রস্থাপিত হইয়াছে যে সর্ব্বোপায়ের দ্বারা শ্রীল শ্রীযুতের আজ্ঞা প্রতিপালন করেন।

[p. 463]

শ্রীল শ্রীযুতের মহোচ্চপদের নিয়মের বিবেচনা করিয়া এ শরণাগত প্রজারা আপনাদের অন্তঃকরণের ভাবকে কোন প্রকাশিত সম্মানের চিহ্ন যাহা এমত স্থানে ব্যবহার্য্য হয় তদ্দ্বারা দর্শাইতে নিবারিত হইয়াছে কিন্তু এ অধীনদের অন্তঃকরণ ও ধর্ম্ম বারম্বার আজ্ঞা দিতেছেন যে এ শরণাগতরা অন্তঃকরণের ভাব যাহা তাবৎ হিন্দুর প্রতি পরমানুগ্রাহক শ্রীল শ্রীযুতের এই চিরস্থায়ী মহোপকার কর্তৃক উৎপন্ন হইয়াছে তাহা সর্ব্বসাধারণ বিজ্ঞপ্তি করা যায়; যদি এ সময় এ শরণাগতরা তাচ্ছিল্যপূর্ব্বক মৌনাবলম্বন করে তবে সর্ব্বথা কৃতঘ্ন ও প্রবঞ্চকরূপে গণিত হইবেক এ নিমিত্ত এ অধীনেরা এ নিবেদন পত্রীকে এই প্রার্থনার দ্বারা সমাপ্তি করিতেছে যে এ অধীনদের সর্ব্বান্তঃকরণ সহিত শ্রীল শ্রীযুতের মহোপকারের অঙ্গীকার রূপ উপহার যাহা যদ্যাপি শ্রীল শ্রীযুতের মহোচ্চপদের যোগ্য হয় না, তাহা কৃপাপূর্ব্বক গ্রাহ্য করেন। ও যাঁহারা শ্রীল শ্রীযুতের এই পরম অনুগ্রহকে এ অধীনদের সহিত তুল্যরূপে প্রাপ্ত হইয়াছেন অথচ এই সর্ব্বসাধারণ কর্ম্মে অজ্ঞতা অথবা অসংস্কার প্রযুক্ত অধীনদের সহিত ঐক্য হইলেন নাই তাহাদের এই ঔদাস্যকে কৃপাপূর্ব্বক ক্ষমা করেন সবিনয় নিবেদনমিতি।

B. English Address.

To the Right Honorable Lord William Cavendish Bentinck
K. C. B. G. C.H. Governor General in Council, Fort William.

My Lord—With hearts filled with the deepest gratitude, and impressed with the utmost reverence, we the undersigned Native inhabitants of Calcutta and its vicinity, beg to be permitted to approach your Lordship, to offer personally our humble but warmest acknowledgements for the invaluable protection which your Lordship’s Government has recently afforded to the lives of the Hindoo Female part of your subjects and for your humane and successful exertions in rescuing us, for ever, from the gross stigma hitherto attached to our character, as wilful murderers of females and zealous promoters of the practice of suicide.

[p. 464]

Excessive jealousy of their female connections operating in the breasts of Hindoo Princes rendered those despots regardless of the common bonds of society, and of their incumbent duty as protectors of the weaker sex, in so much that with a view to prevent every possibility of their Widows forming subsequent attachments, they availed themselves of their arbitrary power, and under cloak of religion, introduced the practice of burning Widows alive, under the first impressions of sorrow or despair, immediately after the demise of their Husbands. This system of female destruction, being admirably suited to the selfish and servile disposition of the populace, has been eagerly followed by them, in defiance of the most sacred authorities such as Oopunishuds or the principal part of the Veds and the Bhugvut Geeta, as well as of the direct commandment of Munoo, the first and the greatest of all the Legislators, conveyed in the following words :—

“Let a Widow continue till death forgiving all injuries performing austere duties, avoiding every sensual pleasure, &c.” (Ch. V. v. 158).

While in fact, fulfilling the suggestions of their jealousy, they pretended to justify this hideous practice by quoting some passages from authorities of evidently inferior weight, sanctioning the wilfull (sic.) ascent of a widow on the flaming pile of her husband, as if they were offering such female sacrifices in obedience to the dictates of the Shastrus, and not from the influence of jealousy. It is however very fortunate that the British Government, under whose protection the lives of both the males and females of India have been happily placed by Providence, has, after diligent enquiry, ascertained that even those inferior authorities, permitting wilful ascent by a Widow to the flaming pile, have been practically set aside, and that, in gross violation of their language and spirit, the relatives of Widows, have, in the burning of those infatuated females, almost invariably used to fasten them down on the pile and heap over them large quantities of wood and other materials adequate to the prevention of their escape, an outrage on humanity which has been frequently perpetrated under the indirect sanction of Native Officers undeservedly employed for the security of life and preservation of peace and tranquility.

[p. 465]

In many instances in which the vigiliance of the Magistrate has deterred the Native Officers of Police from indulging their own inclination, widows have either made their escape from the pile, after being partially burnt, or retraced their resolution to burn when brought to the awful task, to the mortifying disappointment of instigators ; while in some instances, the resolution to die has been retraced on pointing out to the widows the impropriety of their intended undertaking, and on promising them safety and maintenance during life, notwithstanding the severe reproaches liable thereby to be heaped on them by their relatives and friends.

In consideration of circumstances so disgraceful in themselves and so incompatible with the principles of British Rule, your Lordship in Council, fully impressed with the duties required of you by justice and humanity, has deemed it incumbent on you for the honour of the British name, to come to the resolution that the lives of your female Hindoo subjects should be henceforth more efficiently protected, that the heinous sin of cruelty to females may no longer be committed and that the most ancient and purest system of Hindoo Religion should not any longer be set at nought by the Hindoos themselves. The Magistrates in consequence are, we understand, positively ordered to execute the resolution of the Government by all possible means.

We are, my Lord, reluctantly restrained by the consideration of the nature of your exalted situation from indicating our inward feelings by presenting any valuable offering as commonly adopted on such occasions, but we should consider ourselves highly guilty of insincerity and ingratitude, if we remained negligently silent, when urgently called upon by our feelings and conscience to express publicly the gratitude we feel for the ever lasting obligation you have graciously conferred on the Hindoo Community at large. We however are at a loss to find language sufficiently indicative even of a small portion of the sentiments we are desirous of expressing on this occasion : We must therefore conclude this Address, with entreating, that your Lordship will condescendingly accept our most grateful acknowledgements for this act of benevolence towards us, and will pardon the silence of those who, though equally partaking of the blessing bestowed by your Lordship, have through ignorance or prejudice omitted to join us in this common cause.

[p. 466]

We have the honour to be
My Lord
Your Lordship’s Obdt. and Humble Servts.

[Signed] Callynath Roy Choudhury
Rammohun Roy
Dwarakanath Tagore
Prossanno Comar Tagore
&c. &c. &c.

Choose any passage to light it on the printed page.

Scan leaf 505 of the 1962 edition (printed page 461), showing letter III.A–B.
Printed page 461 · scan leaf 505 of 552Open the full scan
Scan leaf 506 of the 1962 edition (printed page 462), showing letter III.A–B.
Printed page 462 · scan leaf 506 of 552Open the full scan
Scan leaf 507 of the 1962 edition (printed page 463), showing letter III.A–B.
Printed page 463 · scan leaf 507 of 552Open the full scan
Scan leaf 508 of the 1962 edition (printed page 464), showing letter III.A–B.
Printed page 464 · scan leaf 508 of 552Open the full scan
Scan leaf 509 of the 1962 edition (printed page 465), showing letter III.A–B.
Printed page 465 · scan leaf 509 of 552Open the full scan
Scan leaf 510 of the 1962 edition (printed page 466), showing letter III.A–B.
Printed page 466 · scan leaf 510 of 552Open the full scan

About this letter

Letter III.A–B of 13 · printed pp. 461–466 · scan leaf 505 of 552

Where it sits in the book: black are letters, grey the editor’s narrative, pale the front matter, appendices and index.

Letter
Raja Rammohun Roy to Lord William Bentinck, · Fort William, Calcutta.
Source
Letters, Petitions, and Public Addresses of Raja Rammohun Roy, public-Domain Correspondence and Memorials (1823–1833), 1962, pp. 461–466. Original scan on the Internet Archive ↗ (hosted freely by the Archive).
How it was read
Read by machine. Not yet proofread by people. Expect occasional slips in names, accents and foreign words. The book’s reading score is 100 out of 100. How this text was read
Take the whole book with you
EPUBMarkdownTEI
Cite this letter

CitationRaja Rammohun Roy to Lord William Bentinck, 16 January 1830, “III · CONGRATULATORY ADDRESS PRESENTED TO LORD WILLIAM BENTINCK BY RAMMOHUN AND HIS FRIENDS ON THE ABOLITION OF SUTTEE.”. In Letters, Petitions, and Public Addresses of Raja Rammohun Roy, public-Domain Correspondence and Memorials (1823–1833) (Calcutta: Sadharan Brahmo Samaj, 1962 (Appendices I–IX)), pp. 461–466. Paper Lanterns edition, https://paperlanterns.ink/collections/rammohun-roy-letters-and-petitions/4/.

BibTeX@incollection{rammohun-roy-letters-and-petitions-letter-0004,
  author    = {Raja Rammohun Roy},
  title     = {III · CONGRATULATORY ADDRESS PRESENTED TO LORD WILLIAM BENTINCK BY RAMMOHUN AND HIS FRIENDS ON THE ABOLITION OF SUTTEE., 16 January 1830},
  booktitle = {Letters, Petitions, and Public Addresses of Raja Rammohun Roy},
  publisher = {Calcutta: Sadharan Brahmo Samaj, 1962 (Appendices I–IX)},
  year      = {1962},
  pages     = {461--466},
  note      = {Public-Domain Correspondence and Memorials (1823–1833). Paper Lanterns edition},
  url       = {https://paperlanterns.ink/collections/rammohun-roy-letters-and-petitions/4/}
}

Linkhttps://paperlanterns.ink/collections/rammohun-roy-letters-and-petitions/4/

The link is permanent and will always lead to this letter.